শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৬:১৭ পিএম, ২০২০-১০-০৭
চন্দনাইশে পাহাড়ি ভূমিতে ড্রাগন ফলের চাষ করা হয়েছে। চন্দনাইশ উপজেলার হাশিমপুর,লট এলাহাবাদ পাহাড়ে এখন ড্রাগন ফলের চাষাবাদ করছেন অনেকই । ইতিমধ্যে ড্রাগন ফলের চাষাবাদ করে অনেকে লাভবান হচ্ছেন।,উপজেলা পর্ষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী পাহাড়ি ভূমির বিস্তৃর্ণ এলাকায় ড্রাগন ফলের বাগান করেছেন। বাগানে সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে ড্রাগন ফলের গাছ। গাছে ফুল ও ফল এসেছে। ড্রাগন বাগান মালিকরা জানান, বছরের মে মাস থেকে নভেম্বর মাসের মধ্যে ড্রাগন গাছ থেকে প্রচুর ফল পাওয়া যায়। আর দাম ও চড়া। বিক্রেতারা এসে বাগান থেকে প্রতিকেজি ড্রাগন ফল ৪/৫শত টাকায় ক্রয় কওে নিয়ে যাচ্ছেন। মিষ্টি এবং হালকা টক জাতের হওয়ায় দেশ বিদেশে ড্রাগন ফলের চাহিদা রয়েছে। বাগানে ড্রাগন গাছ লাগানের এক বছরে ফুল আসা শুরু করে। ফুলগুলো দেখতে বেশ সুন্দর এবং একটু লম্বা আকৃতির হয়। চিকিৎসাবিদদের মতে ড্রাগন ফলে প্রচুর ঔষধিগুণ রয়েছে। যা মানুষের শরীরের অংসখ্য রোগের প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। বাংলাদেশের আবহাওয়া ও মাটির কারণে এ অ লে ড্রাগন ফলের চাষাবাদ খুবই উপযোগী। ড্রাগন ফলের চাষাবাদে জৈব সার ছাড়া আন্য কোন সার বা কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় না। বিধায় স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় অনেকেই এখন ড্রাগন ফলের চাষাবাদে ঝুকে পড়েছে।
চন্দনাইশ উপজেলা কৃষিকর্মকর্তা স্মৃতিরানী সরকার বলেন,এখানকার দোআঁশ মাটি ও আবহাওয়ার কারনে পাহাড়ে ড্রাগন চাষের জন্য উপযোগী । তিনি বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষাবাদে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited